রূপনারায়ন নদের প্রবল জলস্ফীতি, ভাসল কোলাঘাটের একাংশ - The News Lion

রূপনারায়ন নদের প্রবল জলস্ফীতি, ভাসল কোলাঘাটের একাংশ


আচমকা রূপনারায়ন নদের প্রবল জোয়ারে ভাসলো কোলাঘাটের বিবেকানন্দ মোড় সংলগ্ন এলাকা। জলের তোড় এতটাই বেশি ছিলো যে উল্টে যায় লরি। বেশ কয়েকটি দোকান ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। কিছু বসতবাড়ির ক্ষতি হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। একাধিক বাড়িতেও জল ঢুকে যায়। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত 11 টার পর থেকে আচমকা জল ঢ়ুকতে শুরু করে।


 15 মিনিটের মধ্যে জলের প্রবল তোড় ধেয়ে আসে বিবেকানন্দ মোড় সংলগ্ন এলাকায়। জলের ধাক্কায় উল্টে যায় রাস্তার পাশে দাঁড় করানো একটি লরি। বেশ কয়েকটি দোকান-ঘর, বাড়ির ভেতরে ঢুকে যায় জল। আতঙ্কে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘণ্টা তিনেক পর ধীরে ধীরে নামতে শুরু করে জল। কিভাবে রূপনারায়ন নদের জল কোলাঘাট শহরে ঢুকলো তা খতিয়ে দেখছেন প্রশাসনিক আধিকারিকরা। খবর দেয়া হয়েছে সেচ দপ্তরের আধিকারিকদের। 


প্রাথমিকভাবে মনে করা হচ্ছে লক গেটের কোনো যান্ত্রিক ত্রুটির ফলে এই ঘটনা ঘটেছে। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাস দেড়েক আগে একই রকমভাবে রূপনারায়ন নদের জল ঢুকেছিল তবে সেই বার জলের প্রাবল্য এতটা বেশি ছিল না এবং জল অনেক দ্রুত নেমে গিয়েছিল কিন্তু এবার জলের তোড় অনেকটাই বেশি থাকায় ক্ষয়ক্ষতি হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.